চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ

০৫ মে ২০২৬, ০১:২১ AM , আপডেট: ০৫ মে ২০২৬, ১১:৪৯ AM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রোমান রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ সবুজ। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। সোমবার (৪ মে) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির বাকিরা হলেন, সহ-সভাপতি মো. মারুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল্লাহ, প্রচার সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত, প্রচার সম্পাদক রায়হান আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মেহেদী হাসান ও ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার মীম। বিজ্ঞপ্তিতে নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

এ সময় সভাপতি রোমান বলেন, ছাত্র অধিকার পরিষদ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছে। আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর আস্থার জায়গায় পৌঁছাতে চাই।  শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা বরাবরের মত সরব থাকবো।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬