মামলা করতে শাহবাগ থানায় গেলেন জুবায়ের-মোসাদ্দেক

২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ PM
শাহবাগে ডাকসু নেতারা

শাহবাগে ডাকসু নেতারা © সংগৃহীত

হামলায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান তারা। 

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের এডিটেড ফটোকার্ড ছড়ানো নিয়ে শাহবাগ থানায় মামলা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিবির নেতা। সেখানে তাকে সাহায্য করতে গেলে মোসাদ্দেক-এবি জুবায়েরদের তাদের ওপর চড়াও হন ঢাবি ছাত্রদল নেতারা। একপর্যায়ে তাদেরকে মারধর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। 

এর আগে শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ছাত্রদল নেতাদের হামলার মুখে পড়েন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক। 

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬