শিক্ষক-ছাত্রীর ত্রিভুজ প্রেমের বলি ঢাবির মিমো?

২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ AM
আত্মহনন করা ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো (মাঝে), আটক উম্মে হানি (বামে) ও গ্রেপ্তার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী (ডানে)

আত্মহনন করা ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো (মাঝে), আটক উম্মে হানি (বামে) ও গ্রেপ্তার সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী (ডানে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টদের ধারণা, ত্রিভুজ প্রেমের বলি হয়ে অভিমানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিমো। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ‘সুইসাইড নোট’ এই ধারণাকে পোক্ত করেছে বলে জানিয়েছেন তারা। ইতোমধ্যে এই নোটের ভিত্তিতে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনায় তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলাও করেছে মিমোর পরিবার। একই সঙ্গে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। এ ছাড়া তাকে নির্দেশনা দিতেও দেখা গেছে। এ ঘটনায় আটক সহপাঠীর নাম এসেছে। আর গ্রেপ্তার ব্যক্তি ওই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। মিমোর সুইসাইড নোটে এ দুজনের নাম এসেছে।

TDC Quote Template Copy (8 x 10 in) - 2026-04-26T143050-303
মিমোর ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট

মিমোর পরিবার সূত্রে জানা গেছে, মিমো সচরাচর দরজা খোলা রেখে ঘুমাতেন। তবে আজ ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার সহপাঠীরা জানিয়েছেন, রবিবার সকাল ৯টার দিকে তারা খবর পেয়ে বাড্ডা এলাকায় তার বাসভবনে আসেন। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সুদীপ চক্রবর্তী ও আরেক ছাত্রীর নাম থাকায় তাদের হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীদের দেখে অশালীন ইঙ্গিত, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মেহজাবিন মিমোর সহপাঠী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মহিউদ্দিন রনি গণমাধ্যমকে বলেন, আমাদের বাবা-মা তাদের সন্তানকে শিক্ষকদের কাছে পাঠিয়ে নিশ্চিতে থাকতে চান। কিন্তু এখন দেখছি পিতৃতুল্য এই শিক্ষকদের কাছেও আমাদের বোনেরা নিরাপদ নন। সুইসাইড নোটে সুদীপ স্যার ও হানির নাম এসেছে। শোনা যাচ্ছে একটি ত্রিমুখী প্রণয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং ওই শিক্ষকের প্ররোচণায় মিমো আত্নহনন করতে বাধ্য হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া...।’

এদিকে মিমোর আত্মহননের ঘটনায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে ১টার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে ছয় মিনিট কথা বলেছেন মিমো। তবে সুদীপ সে কল হিস্ট্রি ডিলিট করে দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি, ঘটনার সঙ্গে সুদীপ চক্রবর্তীর সংশ্লিষ্টতা থাকতে পারে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬