শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

১১ আগস্ট ২০২৬, ০৮:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৯:০১ AM
বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট, প্রশাসনিক ভবনে দক্ষিণ গেট ও বিজয় সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’,‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন ’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরিদে, নাইলে গদি ছাইড়া দে’, ‘যোগ্যতা নিয়ে গড়িমসি চলবে না চলবে না’, ‘মেধা নিয়ে গড়িমসি  চলবে না চলবে না’, ‘চাকরি আমার অধিকার নিয়োগ হবে স্বচ্ছতার’, ‘কোটা গেছে যে পথে কমিটি যাবে সেই পথে’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন,  ‘জুলাই -আগস্টের কোটা বিরোধী আন্দোলনে মেধাবীদের বিজয় হয়েছিল। ২০২৬ সালে এসে তারেক রহমানের সরকার এনটিআরসি মাধ্যম শুধু সনদ দিবে ম্যানেজিং কমিটি নিয়োগ দিবে। বিশ্বিবদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অনার্স-মাস্টার্স শেষ করে এলাকায় গিয়ে পঞ্চম শ্রেনি অষ্টম শ্রেণি পাস ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে গিয়ে চাকরির জন্য ধরনা দিবে, শিক্ষার্থীরা  এই প্রহসন আর মেনে নেবে না। সরকারকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলবেন না, আগুনে হাত দিলে আপনি টিকতে পারবেন না। মেধারভিত্তিতে এনটিআরসির মাধ্যমে নিয়োগ দিতে হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা দেখেছি অনার্স-মাস্টার্স পাস মেধাবী শিক্ষার্থীরা চাকরির জন্য ম্যানেজিং কমিটির দ্বারে দ্বারে ঘুরেছে। সেই ব্যবস্থা বর্তমান সরকার আবার ফিরিয়ে আনতে চায়, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আগের সেই অবস্থা আর দেখতে চাই না। অনতিবিলম্বে এই ব্যবস্থা প্রত্যাহার করা হোক এবং  ২০১৫ সালের পরিপত্র পুনরায় বহাল রাখা হোক। যেখানে এনটিআরসি পরীক্ষা নেবে সনদ ও চাকরির সুপারিস করবে সেটিকে বহল রাখা হোক। নাহলে শিক্ষার্থীরা পুনঃরায় মাঠে নামতে বাধ্য হবে।’ 

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, ‘এনটিআরসির মতো একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যে হঠকারিতার পরিচয় দেওয়া হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। দীর্ঘদিন ধরে এনটিআরসি একটি নির্দিষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে আসছে। সেখানে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের মাধ্যমে  অস্বচ্ছতা বা অনিয়মের সুযোগ তৈরি করবে। এনটিআরসির মতো একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কার স্বার্থে, কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। আমরা চাই, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা না হোক।’

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের গাড়ি আটকে ‘মিষ্টির টাকা’ দাবির অভিযোগ, সংঘর্ষে বরসহ আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬