ঢাবির হলের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ PM
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে আলমগীর (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে শহীদুল্লাহ হলের বিপরীত পাশের ফুটপাত থেকে একটি মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে এটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশে লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ও নেশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।’ 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬