‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছাত্রদল নেতা’

০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ PM
মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী (বাঁয়ে), অভিযুক্ত ছাত্রদল নেতা। ইনসেটে ঘটনার চিত্র

মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী (বাঁয়ে), অভিযুক্ত ছাত্রদল নেতা। ইনসেটে ঘটনার চিত্র © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মেহেদী হাসানকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আদাবর থানা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বর্তমানে যুবদল কর্মী আব্দুল আহাদ মুন্নার বিরুদ্ধে। গতকাল সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ এলাকায় মারধর করেছ বলে জানিয়েছেন ভুক্তভোগী মেহেদী হাসান।

তিনি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী। এ ঘটনার পর ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামলী ক্লাব মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি জটলা দেখতে পান এবং কৌতূহলবশত সেখানে দাঁড়ালে স্থানীয় যুবদল নেতা মুন্না সরে যেতে বললে। সরে না যাওয়ায় তাকে মারধর শুরু করে এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ নিলে তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।’

মেহেদী হাসান আরও অভিযোগ করেন, ‘তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে যুবদল কর্মী মুন্না আরও উগ্র হয়ে ওঠে এবং পুনরায় তাকে মারধর করে।’ 

এদিকে অভিযোগের বিষয়ে যুবদল নেতা মুন্নার সঙ্গে যোগাযোগের করেলে অভিযোগের ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হননি।  

এ বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার  সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। যদি ফুটেজ পাওয়া না যায় সেক্ষেত্রে পরবর্তীতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬