জাবিতে ভর্তিচ্ছু ও প্রক্সি দিতে আসা সেই ঢাবি ছাত্রের ১৫ দিনের কারাদণ্ড

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
আটক হওয়া দুই শিক্ষার্থী

আটক হওয়া দুই শিক্ষার্থী © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। এতে ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দিতে আসা শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষা প্রার্থী উভয়কেই ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় প্রক্সির ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো. ইহমানুল হক জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী। জিসান ঢাকা বিশ্বিবদ্যালয়ের শহিদ জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন ও মাতার এমিলি বেগম। তার গ্রামের বাসা আশোকোলা, বগুড়া। জিসান প্রক্সি দিতে আসে রাফি হোসেন সাজিত নামে এক ভর্তিচ্ছুর পরিবর্তে। তার বাবার নাম রাজু হোসেন, মাতার নাম রত্না বেগম। তার গ্রামের বাসা পলাশপাড়া, গাইবান্ধা। 

এতে তাদের অপরাধের মাত্রা আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরবর্তীতে তাদের উভয়কে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ভর্তিচ্ছুর ছবি পরিবর্তন করে তার পরিবর্তে অন্য আরেকজন ভর্তি পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিদর্শক তা শনাক্ত করে। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষায় প্রক্সির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬