শাহবাগ থানার সামনে ফের বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ PM
শাহবাগ থানার সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগ থানার সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ফের শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্য থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে শাহবাগ থানার সামনে সমবেত হয়। 

শিক্ষার্থীরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দীনকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ডিসি মাসুদ সহ হামলাকারী পুলিশদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।

তারা আরও জানান, দাবিগুলো মেনে নেওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা। অথচ সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষকে কোন পদক্ষেপ নেয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী যদি ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিল শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান তারা।  

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬