মাতৃভাষা দিবস উপলক্ষে জাবিতে দুইদিন ব্যাপী বইমেলা ও কবিতা পাঠের আয়োজন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ PM
জাবিতে  কবিতা প্রতিযোগিতা

জাবিতে কবিতা প্রতিযোগিতা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মুখের বুলি।। মায়ের ভাষা” শিরোনামে দুইদিন ব্যাপী বইমেলা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় বিবর্তন সংসদ ও জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে মেলাটি উদ্বোধন করা হয় এবং আগামীকাল মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

সরোজমিনে দেখা যায়, বইমেলায় একটি টেবিলে রয়েছে ‘জাহাঙ্গীরনগর কর্নার’, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও লেখকদের লেখা বই প্রদর্শিত হচ্ছে। অন্য টেবিলগুলোতে ভাষা আন্দোলনভিত্তিক বইসহ বিভিন্ন স্বনামধন্য লেখকের সাহিত্যকর্মের সমাহার রয়েছে। 

বইমেলা ও কবিতা আয়োজন সম্পর্কে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাইদুর রহমান সীমান্ত বলেন, "উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ ফিতা কেটে মেলার সূচনা করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। যদিও কবিতা পাঠ ও পুতুলনাচ এখনো শুরু হয়নি, তবুও আয়োজকরা আশাবাদী যে এ আয়োজন বইপাঠের আগ্রহ বাড়াবে এবং সাহিত্য ও জ্ঞানভিত্তিক সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।" 

বিবর্তন সংসদের আহ্বায়ক সাদেকুল ইসলাম টিমন বলেন, "ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে আমাদের এই বইমেলা ও কবিতা আয়োজন। শুধু বাংলা ভাষাই নয়, দেশের আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান জানানো এই আয়োজনের উদ্দেশ্য। আমরা চাই সব ক্ষেত্রে বাংলা ভাষার সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ ব্যবহার নিশ্চিত হোক, পাশাপাশি ভাষার বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে সাহিত্যচর্চা আরও বিস্তৃত হোক।" 

বিবর্তন সংসদের উপদেষ্টা তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, "ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভাষা আন্দোলনের স্মৃতিকে সম্মান জানাতেই আমাদের এই আয়োজন। ভাষা আন্দোলন ছিল আমাদের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথযাত্রার সূচনা। বাংলা ভাষা রক্ষা না হলে আমাদের জাতিসত্তাও টিকে থাকত না। তাই আমরা চাই সর্বস্তরে শুদ্ধ ও মর্যাদাপূর্ণভাবে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত হোক এবং নতুন রাষ্ট্রব্যবস্থায় বাংলা তার যথাযথ অবস্থান লাভ করুক।" 

উদ্বোধননের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম, গনিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম  উপস্থিত ছিলেন। 

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950