রমজান উপলক্ষে জাবিপ্রবিতে শিবিরের ‘সিরাত প্রতিযোগিতা’র আয়োজন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬ PM
২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে © সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬-এর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

​আয়োজকেরা জানিয়েছেন, এই প্রতিযোগিতায় কেবল জাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীরাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার নির্ধারিত বিষয় হিসেবে ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ শীর্ষক বইটি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি অনলাইনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

​পরীক্ষার পদ্ধতি সম্পর্কে জানা যায়, প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ও এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার জন্য সময় বরাদ্দ থাকবে ৬০ মিনিট।

​প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার ও সম্মাননার ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রথম স্থান অধিকারী পাবেন দুই হাজার টাকা ও উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে এক হাজার ৫০০ ও এক হাজার টাকার সঙ্গে উপহার। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারীদের জন্য ৫০০ টাকা ও উপহার এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত গুগল ফর্মের (https://forms.gle/hCF7mCaPWK6LWPV69) মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। 

পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রস্তুতির সুবিধার্থে নির্ধারিত বইটির পিডিএফ সংস্করণের একটি লিংকও (https://drive.google.com/file/d/1qgzNBXGRYrGqn9PQBR_uHf2TNA_nal5N/view?usp=sharing) সরবরাহ করা হয়েছে।

​প্রতিযোগিতা-সংশ্লিষ্ট যেকোনো সর্বশেষ আপডেট জানতে ‘ইসলামী ছাত্রশিবির, জাবিপ্রবি’ ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9