প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত প্রকাশ

১২ জানুয়ারি ২০২৬, ১১:১৪ AM
সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে ইউজিসি

সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে ইউজিসি © ফাইল ছবি

প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। তিন ইউনিটের মাধ্যমে দুটি বিষয়ে ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিনটি ইউনিটের মাধ্যমে এ পরীক্ষা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ইউনিট ও বিভাগভিত্তিক যোগ্যতা ও শর্তাবলী প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য)-ইউনিটের মাধ্যমে হিসাব বিজ্ঞান (ACC) বিভাগে যথাক্রমে ১২, ৮ ও ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আর আইন (LAW) বিভাগে এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য)-ইউনিটের মাধ্যমে যথাক্রমে ১৬, ২০ ও ৪ জনসহ ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

গত ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টিতে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে বিশ্ববিদ্যালয়টিতে। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে বিশ্ববিদ্যালয়টিতে। আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন বিভাগ দুটি চালুর অনুমতি দিয়েছে ইউজিসি। 

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ হচ্ছে আজ

১০ ডিসেম্বর ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ খোলার অনুমোদন দেয়া হলো। বর্ণিত দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ হলো আইন অনুষদে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।

শর্তাবলির মধ্যে রয়েছে-
১. ইউজিসি কর্তৃক গঠিত পরিদর্শন কমিটির (প্রযোজ্য ক্ষেত্রে) পরামর্শ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠনপূর্বক (যদি ইতোপূর্বে করা না হয়ে থাকে) কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে।

৩. আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনপূর্বক কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসরণ করে এ সংক্রান্ত অন্যান্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬