ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেন শিক্ষার্থীরা

ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বিজয় দিবসের উদযাপন হিসেবে ডাকসু ভবনের সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪- ২৫ সেশনের একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ডাকসু ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় তারা  ‘রাজাকারের চামড়া, তুলে নিবো আমরা’, রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধান’ সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

ঢাবির ২০২৪-২৫ সেশনের  শিক্ষার্থী হিশাম আনোয়ার বলেন, আমরা রাজাকারদের ঘৃণা করি।  বিভিন্ন অপশক্তি রাজাকারদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে গোলাম আজম নিজামীরা। তার উত্তরসুরীরা এখন এ মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি এ বছর ইসলামী ছাত্রশিবির তাদেরকে এ দেশের সূর্যসন্তান বলে প্রোগ্রাম করেছে। আমরা সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। তাই, আজ বিজয় দিবসে আমরা গোলাম আজমের মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬