হল নির্মাণ ও সংস্কার প্রকল্প

ঢাবি শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

২৬ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM
উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শনে ঢাবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শনে ঢাবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান কল্পে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে নতুন হল নির্মাণ ও হল সংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা খুঁজে বের করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বরের) বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল জায়গাটি পরিদর্শন করেন। খুব শিগগিরই নতুন হল নির্মাণ কাজ শুরু হবে এবং হল সংস্কার কাজ চলমান রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার জন্য ৬ দিনে কত আবেদন পড়ল

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬