রাবি ভর্তি পরীক্ষার জন্য ৬ দিনে কত আবেদন পড়ল

২৬ নভেম্বর ২০২৫, ০২:০৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর। এদিন বেলা ১২টা থেকে শুরুর পর এ পর্যন্ত তিন ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজারের বেশি।

বুধবার (২৬ নভেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এ পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজারটি। 

তিনি জানান, ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৩৯ হাজার। এ ছাড়া ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৯ হাজার ৬৫০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৫২ হাজার ৩৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। 

আরও পড়ুন: ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ১ হাজার ১০০ ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফি ১ হাজার ৩২০ টাকা। সব ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950