টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ AM
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে © সংগৃহীত

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ঢাকার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। হাসনাবাদ গ্রিড উপকেন্দ্র ও সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারের রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

রবিবার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে।

এসব কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

চোট জর্জরিত বাংলাদেশ সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায়, একাদশে থ…
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে ম…
  • ২৩ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল তেলের দাম
  • ২৩ নভেম্বর ২০২৬
শীতে সর্দি-কাশি লেগেই থাকে, অ্যান্টিবায়োটিক নয়— স্বস্তি দিত…
  • ২৩ নভেম্বর ২০২৬
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসুর মশাল মিছ…
  • ২৩ নভেম্বর ২০২৬