শীতে সর্দি-কাশি লেগেই থাকে, অ্যান্টিবায়োটিক নয়— স্বস্তি দিতে পারে তিন ধরনের ভেষজ চা

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ AM
শীতের শুরুতেই সর্দি-কাশি, গলাব্যথা?

শীতের শুরুতেই সর্দি-কাশি, গলাব্যথা? © সংগৃহীত

শীতের শুরুতেই সর্দি-কাশি, গলাব্যথা ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে কাশি দীর্ঘস্থায়ী হয়, আবার অ্যালার্জির কারণে হাঁচি ও নাক দিয়ে পানি পড়ার সমস্যাও বাড়ে। এসব সমস্যায় অনেকেই দ্রুত সুস্থ হতে অ্যান্টিবায়োটিকের আশ্রয় নেন। তবে সাধারণ সর্দি-কাশির বেশির ভাগই ভাইরাসের কারণে হয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই উচিত নয়।

এ সময় কিছু ভেষজ চা পান করলে গলাব্যথা, কাশি ও নাক বন্ধ থাকার অস্বস্তি সাময়িকভাবে কমতে পারে। বিশেষ করে গরম পানীয় গলা আর্দ্র রাখতে এবং শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে। তবে এসব চা সর্দি-কাশি, অ্যালার্জি বা নিউমোনিয়া সারানোর ওষুধ নয়।

সর্দি-কাশিতে পান করতে পারেন যে তিন চা

১. অপরাজিতা ফুলের চা
অপরাজিতা ফুল দিয়ে তৈরি চা একটি সুগন্ধি ভেষজ পানীয়। এর রং নীলচে। এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশালে রং বেগুনি হয়ে যায়। এই চা পানের বহুবিধ উপকার রয়েছে।

Blue Pea Herbal Tea – Navavedam Wellness

যেভাবে তৈরি করবেন: ৮ থেকে ১০টি তাজা বা শুকনো অপরাজিতা ফুল, দেড় কাপ পানি, কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য মধু নিন। প্রথমে পানি ফুটিয়ে তাতে ফুলগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। এরপর ছেঁকে নিয়ে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন।

২. লেমনগ্রাস, আদা ও গ্রিন টি
আদা ও লেমনগ্রাসের সুগন্ধযুক্ত এই চা ঠান্ডার দিনে উষ্ণ পানীয় হিসেবে খেতে পারেন। গরম তরল পান করলে গলাব্যথা ও গলার অস্বস্তি কিছুটা কমতে পারে।

Trà sả gừng: Nhiều lợi ích và cách pha tốt nhất

যেভাবে তৈরি করবেন: এক চা-চামচ গ্রিন টি পাতা, একটি থেঁতো করা লেমনগ্রাসের ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ পানি নিন। প্রথমে পানি ফুটিয়ে তাতে লেমনগ্রাস ও আদা দিন। দুই থেকে তিন মিনিট হালকা আঁচে রাখুন। এরপর গ্রিন টি পাতা দিয়ে আরও এক থেকে দুই মিনিট অপেক্ষা করে ছেঁকে নিন। চাইলে সামান্য মধু মেশাতে পারেন।

৩. গোলাপের পাপড়ি ও এলাচের চা
গোলাপের পাপড়ি ও এলাচ দিয়ে তৈরি চা সুগন্ধি ও স্বাদে ভিন্ন। যারা দুধ-চিনি ছাড়া চা পান করতে পছন্দ করেন, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে।

limen

যেভাবে তৈরি করবেন: একমুঠো তাজা বা শুকনো গোলাপের পাপড়ি, দুটি থেঁতো করা এলাচ, এক টুকরো দারুচিনি ও দুই কাপ পানি নিন। প্রথমে পানিতে এলাচ ও দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। এরপর গোলাপের পাপড়ি দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখুন। সবশেষে ছেঁকে নিয়ে সামান্য মধু মিশিয়ে পান করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
সাধারণ সর্দি-কাশি বেশির ভাগ ক্ষেত্রে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে ১০ দিনের বেশি সময়েও উপসর্গ না কমলে, কয়েক দিন ধরে জ্বর থাকলে কিংবা কাশি ভালো হওয়ার পর আবার বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা দ্রুত শ্বাস নেওয়ার সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

সাধারণ সর্দি-কাশি ভাইরাসের কারণে হলে অ্যান্টিবায়োটিক কাজ করে না। তবে নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। তাই নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া যেমন ঠিক নয়, তেমনি ভেষজ চায়ের ওপর নির্ভর করে প্রয়োজনীয় চিকিৎসা দেরি করাও উচিত নয়। 

চোট জর্জরিত বাংলাদেশ সেঞ্চুরিয়নে ঘুরে দাঁড়াতে চায়, একাদশে থ…
  • ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে ম…
  • ২৩ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ কমল তেলের দাম
  • ২৩ নভেম্বর ২০২৬
শীতে সর্দি-কাশি লেগেই থাকে, অ্যান্টিবায়োটিক নয়— স্বস্তি দিত…
  • ২৩ নভেম্বর ২০২৬
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসুর মশাল মিছ…
  • ২৩ নভেম্বর ২০২৬