ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫০ AM
শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলেও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আইবিএ ও চারুকলা ইউনিটের পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে ভর্তি কমিটি। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ছুটির মধ্যেই আইবিএ, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, আইবিএ (IBA) ইউনিট ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।

এর আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত জরুরি এসএমটি ও সিন্ডিকেট সভায় ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হলসমূহ সংস্কারের লক্ষ্যে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে কী বলছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির গত ১৩ অক্টোবরের সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬