মেডিকেল কারিকুলাম উন্নয়ন ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা জরুরি: ঢাবি উপাচার্য

২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ PM
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য © সংগৃহীত

চিকিৎসা শিক্ষার কারিকুলাম উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মেডিকেল উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাবির অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন ঢাবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মেডিকেল শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। এছাড়া দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় জরুরি।

চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণের উপর গুরুত্বারোপ করে ঢাবি ভিসি বলেন, মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি মানব জীবনের অস্তিত্বেরও বাহক। তাই এ সেবার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য রাখেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ সাবডোমেইনের নিরাপত্তা নিয়ে প্রকাশিত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9