হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান 

২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
নবজাতকের সহায়তায় তারেক রহমান

নবজাতকের সহায়তায় তারেক রহমান © সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির 'নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'। হাসপাতালটিতে গত ২৩ নভেম্বর জন্ম নেয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা-মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর, শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর সদস্যরা। 

সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। এ সময় নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডা. আহসান হাবীবসহ অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ শওকত আলী, ডা. মাসুদুর রহমান লিমন, ডা. মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9