চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে: ঢাবি উপাচার্য

২৫ নভেম্বর ২০২৫, ০৬:১৩ PM
‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সেমিনারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক সেমিনারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, মেডিকেল শিক্ষা ও মেডিকেল সেবা আমাদের জীবনের একটি অনুষঙ্গ। এটি মানব জীবনের অস্তিত্বেরও বাহক। তাই এ সেবার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রিন্সিপাল মতবিনিময় সভায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ছাত্রদল নেতা হামিমসহ দুইজনকে হাসপাতালে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

উপাচার্য আধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেডিকেল শিক্ষার আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশে উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উপর তিনি গুরুত্বারোপ করেন।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬