ছাত্রদল নেতা হামিমসহ দুইজনকে হাসপাতালে দেখতে গেলেন ঢাবি উপাচার্য 

২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫ PM
হামিমকে দেখতে হাসপাতালে উপাচার্য

হামিমকে দেখতে হাসপাতালে উপাচার্য © সৌজন্য প্রাপ্ত

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সিঁড়িতে আহত হওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখতে হাসপাতালে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ সোমবার (২৪ নভেম্বর) হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন তিনি।  

হামিম বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন। ভূমিকম্পের ঘটনায় আবাসিক হলের সিঁড়িতে আহত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এর আগে উপাচার্য ভূমিকম্পের ঘটনায় আহত হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী তানজির হোসেনকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। উপাচার্য আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

এছাড়া, উপাচার্য বিজয় একাত্তর হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬