ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আগুন

২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে জিয়া হলের পার্শ্বে এ ঘটনাটি ঘটে। তবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, একাত্তর হলের এক্সটেনশনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আর তাদের তথ্যানুযায়ী, এ ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, সাড়ে ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন ধরার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তা নেভানোর চেষ্টা করছেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। ঘটনাস্থলে তাদের সদস্যরা যাওয়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো। এছাড়া, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারী পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
অতিরিক্ত মেদ কমাতে সকালে গড়ে তুলুন ৩ অভ্যাস
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950