ঢাবির জসীমউদ্‌দীন হলে নতুন ভবন নির্মাণের দাবিতে স্মারকলিপি

২৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ PM
কবি জসীমউদ্‌দীন হলের হল সংসদ নেতারা উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন

কবি জসীমউদ্‌দীন হলের হল সংসদ নেতারা উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হলে পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন হল সংসদ নেতারা। রবিবার (২৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। 

এ সময় হল সংসদের ভিপি মো. ওসমান গনী, জিএস মাসুম আব্দুল্লাহসহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, একনেকের বরাদ্দে ২ হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে ঢাবির ৫ বছর মেয়াদি মেগাপ্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। এর অধীনে বেশ কয়টি হল নির্মাণসহ বিভিন্ন হলের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। তবে এতে কবি জসীম উদ্‌দীন হলকে রাখা হয়নি।

এ বিষয়ে হল সংসদের ভিপি মু. ওসমান গনী বলেন, ‘ঢাবি প্রশাসন প্রায় ৩ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প হাতে নিলেও এতে কবি জসীম উদ্‌দীন হলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ এ হলের দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। সেদিনের ভূমিকম্পে হলের প্লাস্টার খসে পড়ে। একজন শিক্ষার্থী আহত হন। এজন্য এ হলে নতুন ভবন নির্মাণের জন্য আমরা ভিসি স্যারের নিকট দাবি জানিয়েছি।’

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬