ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে দুটি ট্রাস্ট ফান্ড গঠন

২৩ নভেম্বর ২০২৫, ১০:১৩ PM
ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড’ এবং ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ শীর্ষক প্রায় ১ কোটি টাকার পৃথক দুটি নতুন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ রবিবার (২৩ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ প্রয়াত স্ত্রী নুরুন নাহারের স্মৃতি রক্ষার্থে ৮৯ লাখ টাকার একটি চেক আজ রবিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তাস্তর করেন। এছাড়া, ‘কে. এম. এ. মালিক ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে পরিবারের পক্ষে ১০ লাখ টাকার একটি চেক কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করেন রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। অনুষ্ঠানে আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির লক্ষ্যে রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা পরিবারের পক্ষে ৩ লাখ টাকার পৃথক একটি চেক হস্তাস্তর করেন।

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  নুরুন নাহার স্মৃতি ট্রাস্ট ফান্ড-এর আয় থেকে প্রতিবছর কলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের এম.এ. শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে বি.এ. (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ছাত্রীকে মাসিক ৪ হাজার টাকা হারে বছরে মোট ৪৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।

কে. এম. এ. মালিক ট্রাস্ট ফােন্ডের আয় থেকে রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। আসেফা হক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড-এর আয় থেকেও শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হবে।  

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ইসরাত জাহান কাকলী উপস্থিত ছিলেন। 

 

আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081