মারা গেছেন অধ্যাপক ড. হামিদা আখতার বেগম

২২ অক্টোবর ২০২৫, ১২:৩০ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪০ AM
অধ্যাপক ড. হামিদা আখতার

অধ্যাপক ড. হামিদা আখতার © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএট) বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও প্রাক্তন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হামিদা আখতার বেগম মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০:১৫ মিনিটের দিকে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।

অধ্যাপক ড. হামিদা আখতার বেগম ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান শিক্ষাবিদ হিসেবে সারা জীবন শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অফ মানিটোবা থেকে পিএইচডি এবং এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে প্রভোস্ট, এবং স্টুডেন্টস কাউন্সেলিং ও গাইডেন্স সেন্টারের পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন পরিচালনা করেছেন।

উচ্চশিক্ষা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক নেতৃত্বে অধ্যাপক ড. হামিদা আখতার বেগমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আইইউবিএট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং মহান শিক্ষাবিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950