রাকসু নির্বাচন

পাঁচ হলের পর এবার জুলাই-৩৬ হলের ফল প্রকাশ

১৭ অক্টোবর ২০২৫, ০২:১২ AM
রাকসু নির্বাচন

রাকসু নির্বাচন © টিডিসি গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ (রাকসু) নির্বাচনে জুলাই-৩৬ হলের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নুরুল মোমেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৯৪৫ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ৩০০ ভোট। এছাড়া, তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) ১৬৮ টি ভোট পেয়েছেন।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৩৫, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৫১০ এবং নাফিউল জীবন (ছাত্রদল) ১২৯ ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫২৪, জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৭৩ এবং সজিবুর রহমান (স্বতন্ত্র) ২৮৩টি ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬
২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণির লটারিতে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দেওয়া যাবে…
  • ২২ নভেম্বর ২০২৬