রাকসুর মন্নুজান হলের ফল প্রকাশ, কে কত ভোট পেলেন?

১৬ অক্টোবর ২০২৫, ১১:১৯ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪০ AM
রাকসু নির্বাচন

রাকসু নির্বাচন © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়ে চলছে গণনা। যা দেখানো হচ্ছে ডিজিটাল স্ক্রিনে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের ফলাফল ঘোষণা হয়েছে।

এতে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৯৭২ ভোট। এছাড়া শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ২৩৬ এবং তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) ১৭৩ ভোট পেয়েছেন।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৮৪১, ফাহিম রেজা (ছাত্রশিবির) ৪৯৫ এবং নাফিউল জীবন (ছাত্রদল) ৮৯ ভোট পেয়েছেন।

এর বাইরে, এজিএস পদপ্রার্থী সালমান সাব্বির (ছাত্রশিবির) ৫৫৩,  জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩৭৩ এবং সজিবুর রহমান (স্বতন্ত্র) ২৫৮ ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

 

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলে চবি অধ্যাপক ইলিয়া…
  • ০৯ জুন ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেক প্রো-ভিসি নিয়োগ
  • ০৯ জুন ২০২৬
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
  • ০৯ জুন ২০২৬
১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার প…
  • ০৯ জুন ২০২৬
কক্সবাজারে উখিয়া সীমান্তে ১৬ কোটি টাকা সমমূল্যের ইয়াবা জব্দ
  • ০৯ জুন ২০২৬
দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা …
  • ০৯ জুন ২০২৬