ব্যবস্থাপনায় কিছু ত্রুটি থাকলেও ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি: নির্বাচন পর্যবেক্ষণ কমিটি

১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ PM
রাকসু

রাকসু © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পর্যবেক্ষণে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। নির্বাচন শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এই কমিটিতে থাকা শিক্ষকেরা বলেছেন, ভোটগ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি। তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল৷

ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ব্রিফিংয়ে রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম এই মন্তব্য করেন। এ সময় এই কমিটির সদস্য সাবেক অধ্যাপক মো. শফিকুল আলম ও সৈয়দ জাবিদ হোসেন তাঁর পাশে ছিলেন। এই কমিটির মোট ৯ জন সদস্য আজ দিনভর রাকসু নির্বাচনের কেন্দ্রগুলো পরিদর্শন করেন৷

ব্রিফিংয়ে অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, প্রার্থীদের এজেন্ট এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটগ্রহণ সম্পর্কে জানতে চেয়েছি। এ সম্পর্কিত একটা লিখিত প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। সার্বিকভাবে বলা যায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

পাবিপ্রবিতে র‍্যাগিং, মানসিক চাপে অসুস্থ নবীন শিক্ষার্থী হা…
  • ২২ জুলাই ২০২৬
গার্লস-বয়েজ স্কুলে চাকরি করতে পারবেন না পুরুষ-নারী নেতাকর্ম…
  • ২২ জুলাই ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শ…
  • ২২ জুলাই ২০২৬
হোটেলে গোপন ক্যামেরা? শনাক্ত করবেন যেভাবে
  • ২২ জুলাই ২০২৬
জামায়াতে ধর্মীয় ঘরানার নেতা নয়, দরকার আরও বেশি পলিসি মেকার
  • ২২ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে স…
  • ২২ জুলাই ২০২৬