রাকসু নির্বাচন

তাপসী রাবেয়া হলেও জিএস পদে আম্মার এগিয়ে

১৭ অক্টোবর ২০২৫, ১২:২৯ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৬ AM
রাকসুর জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার

রাকসুর জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার © সংগৃহীত ও সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে তাপসী রাবেয়া হলের ফল প্রকাশিত হয়েছে। মন্নুজান ও রোকেয়া হলের পর এ হলেও জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান রিটানিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৪৭৩ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ১৩৬ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪০৮ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৫৪ ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৪৫ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৯৭ ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

 

 

 

 

এবার নতুন আরেক জেলার দুই ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৫ কর্মকর্তা নিয়োগে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬