রাকসু নির্বাচনে রহমতুন্নেসা হলের ফল প্রকাশ, কার কত ভোট?

১৭ অক্টোবর ২০২৫, ০১:২৫ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩২ AM
রাকসু নির্বাচন

রাকসু নির্বাচন © টিডিসি গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে রহমতুন্নেসা হলের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান রিটানিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

এর আগে ৪টি হলের ফল প্রকাশ করা হয়। সেগুলোর শীর্ষ দুই পদে শিবির সমর্থিত প্যানেলকে এগিয়ে থাকতে দেখা গেছে। তবে একটিতে সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য জোট সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারকে এগিয়ে থাকতে দেখা যায়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ রহমতুন্নেসা হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৬৩০ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ১৮৬ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৫৮৯ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ৩২০ ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৪৯ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ২৮৯ ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নারীদের নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতা…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence