আবিদের বিরুদ্ধে ইউল্যাবের এলইডি স্ক্রিন বন্ধের অভিযোগ নারী প্রার্থী-ভোটারদের

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামসুন নাহার হল সংসদের জিএস প্রার্থী সামিয়া মাসুদ মম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শামসুন নাহার হল সংসদের জিএস প্রার্থী সামিয়া মাসুদ মম © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এলইডি স্ক্রিন বন্ধের অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। একই সাথে তার বিরুদ্ধে স্ক্রিন বন্ধ করে কর্তৃপক্ষের উপর ভোট কারচুপির দায় চাপানোর অভিযোগও তুলেছেন হল সংসদের প্রার্থী ও ভোটাররা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোটার ছিলেন। এলইডি স্ক্রিন বন্ধ করে কারচুপির দায় চাপানোর ঘটনায় পুলিশের সামনে অবস্থান নিয়েছেন হলটির শিক্ষার্থীরা।

শামসুন নাহার হল সংসদের জিএস পদপ্রার্থী সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, এলইডি স্ক্রিন ১০ মিনিট ধরে বন্ধ ছিল এমন প্রোপাগান্ডা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে। এলইডি কখনোই ১০ মিনিটের জন্য বন্ধ ছিল না। এলইডি এক মিনিটের জন্য বন্ধ ছিল, সেটিও আবিদুল ইসলাম খান আসার পরেই বন্ধ হয়েছে।

12231

ইউল্যাব কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের অবস্থান

তিনি বলেন, তার মানে বুঝতেই পারছেন আবিদুল ইসলাম খান এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে  যে ইউল্যাব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না। তারপর তারা কারচুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন।

তিনি বলেন, আমি ফেসবুক লাইভে থাকাকালীন পেছনে তার টানাটানিরত অবস্থায় আবিদের পালিত গলায় কার্ড ঝোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং অন্য হলের ভাইয়েরা টেনে বের করেছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি চলে যান। এ সময় এলইডি স্ক্রিন চালু হয়। পরে আবিদুল ইসলাম খানও মব সৃষ্টি করে চলে যান।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬