‘নিজে না জিতলে ডাকসু হতে দেব না’ ভাবলে আপনার রাজনীতির কবর রচিত হবে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কেউ যদি ভাবেন—নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দিব না তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে সারজিস লেখেন, দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছে।ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরা সহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে।

তিনি লেখেন, একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধুমাত্র রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়।  যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন।  

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬