ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ PM
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। সিনেট ভবনে নির্বাচন কমিশনের কাছে ছাত্রদল মনোনীত প্যানেল লিখিত অভিযোগও দিয়েছে।

এ সময় নেতাকর্মীরা ‘ভোট চোর ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন, মানি না মানব না’, ‘ভোট চোরদের গদিতে, আগুন জ্বালো একসাথে’সহ নানা ধরনের স্লোগান দেন। টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দিনভর ভোটগ্রহণ শেষে ডাকসু নির্বাচন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাতও করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় সংগঠনটির নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল থাপরিয়ে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন: উপাচার্য স্যারের সঙ্গে ঢাবি ছাত্রদল সভাপতির ব্যবহার রীতিমতো বেয়াদবি

ভিসির কাছে ছাত্রদল নির্বাচনে কারচুপি, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে সহ নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
  • ১৯ মে ২০২৬
লাশবাহী খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্…
  • ১৯ মে ২০২৬
হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি, জানা গেল পরিচয়
  • ১৯ মে ২০২৬
স্বর্ণ যুগ কাটিয়ে ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা
  • ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081