উপাচার্য স্যারের সঙ্গে ঢাবি ছাত্রদল সভাপতির ব্যবহার রীতিমতো বেয়াদবি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ PM
সারজিস ও ইমি

সারজিস ও ইমি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভিসির সঙ্গে গণেশের এমন অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম দল সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম ইমরোজ ইমি ও ন্যাশনাল সিটিজেন পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। 

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে ইমি বলেন, ‘গণেশ দাদার আচরণ অসৌজন্যমূলক। এতে কোনো দ্বিমত নেই। তবে যারা এখন ক্ষমতাকে চ্যালেঞ্জ করায় খুব সুশীল সেজে প্রতিবাদ করছেন, তারা নিজেদের টাইমলাইন থেকে শেয়ার করা ‘হাসিনা ...’ গ্রাফিতির ছবি কিংবা পোস্ট মুছে নিয়েন কেউ স্ক্রিনশট নেয়ার আগেই। নাইলে দুষ্টু পোলাপান হিপোক্রেট বলে বসতে পারে আবার!’

একই ঘটনায় সন্ধ্যায় প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে পোস্ট করেছেন সারজিস আলম। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি 'গণেশ চন্দ্র রায় সাহস' যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই।

কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত-শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি-ছাত্রদলও করেছে। কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মত ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলছেন গণেশ চন্দ্র রায় সাহস। তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেন। এসময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থীও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে গণেশ চন্দ্র বলেন, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন ছাত্রদল সভাপতি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করেন। অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’

এ ঘটনার সময় বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপিপন্থি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রিলিজ স্লিপের মেধাতালিকা প…
  • ১৯ মে ২০২৬
তনু হত্যার সন্দেহভাজন শাহিন আলম পালিয়েছে কুয়েতে
  • ১৯ মে ২০২৬
বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ ভাইরাস, সতর্ক করল বি…
  • ১৯ মে ২০২৬
নেইমার কি বিশ্বকাপে ব্রাজিল দলের ‘শ্বেত হস্তী’ হচ্ছে?
  • ১৯ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসাববিজ্ঞানের শ…
  • ১৯ মে ২০২৬
‎সাতছড়ি বনে গাছ চুরি, তদন্তে বন বিভাগ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081