ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ PM
ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের

ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের © টিডিসি ফটো

দিনভর ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল থাপরিয়ে কথা বলতে দেখা যায়।

ভিসির কাছে ছাত্রদল নির্বাচনে কারচুপি, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে সহ নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপিপন্থি শিক্ষকরা উপস্থিত ছিলেন।

২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-সন্দ্বীপ রুটের ভাড়া ছিল ১৪০ টাকা, একই জাহাজে কক্স…
  • ০২ নভেম্বর ২০২৬
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
  • ০২ নভেম্বর ২০২৬
পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা…
  • ০২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর
  • ০২ নভেম্বর ২০২৬