রাকসুতে বাম জোটের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল, জিএস কাউছার আহম্মেদ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল ও জিএস প্রার্থী মো. কাউছার আহম্মেদ

ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল ও জিএস প্রার্থী মো. কাউছার আহম্মেদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বামপন্থী সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন গণতান্ত্রিক ছাত্র পরিষদের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।

তিনি জানিয়েছেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নিয়ে এই প্যানেল করা হয়েছে।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) মো. কাউছার আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাসিম সরকার নির্বাচনে অংশ নেবেন।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়াই করবেন তারেক আশরাফ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক মো. সজীব আলী, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির তাসিন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আজমাইন আতিক, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শামীন ত্রিপুরা। 

নির্বাহী সদস্যের ৪টি পদে আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ এবং  সিনেটের ৫টি ছাত্রপ্রতিনিধি পদে মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ আসাদ সাদিক রাফি, মো. কাউছার আহম্মেদ, ফুয়াদ রাতুল ও ফাহিম মুনতাসির রাফিন নির্বাচনে অংশ নেবেন।

এ সময় সহসভাপতি (ভিপি) পদে মনোনীত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাকসু শিক্ষার্থীদের সংগঠন। এর সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি পদাধিকার বলে রাকসুর সভাপতি। আমরা নির্বাচিত হলে সভাপতির ক্ষমতা কীভাবে কমিয়ে আনা যায় বা সভাপতির আসনে কীভাবে শিক্ষার্থীদের আসীন করা যায় তা চেষ্টা করব।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081