রাবিতে দ্বিতীয় মাস্টার্সের সুযোগ চেয়ে ছয় নেতার আবেদন বিবেচনায় নেয়নি কর্তৃপক্ষ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের পাঁচ নেতা ও সাবেক এক সমন্বয়ক দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ চেয়ে করা আবেদন বিবেচনায় নেয়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (৭ সেপ্টেম্বর) রোববার দুপুরে সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এজেন্ডাভুক্ত করার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে অংশ নিতে তারা এ আবেদন করেছিলেন বলে জানা গেছে।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি এজেন্ডাভুক্ত না করার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবার মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। আমরা মনে করছি, এটা এখন করার প্রয়োজন নেই।’ যারা আবেদন করেছিলেন, সেগুলো বিবেচিত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করা নেতারা হলেন- শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ ও সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না।

আবেদনপত্রে নেতারা বলেছেন, বিগত ‘ফ্যাসিস্ট শাসনামলে’ রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে তারা সুষ্ঠুভাবে মাস্টার্স শেষ করতে পারেননি। এজন্য তারা দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান। তারা সবাই উপাচার্য বরাবর করা এ আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

রাবিতে প্রচলিত আইনে মাস্টার্সের ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে, আবেদনকারী যে বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাশ করেছে শুধুমাত্র সে বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে, স্নাতক/স্নাতক (সম্মান) পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে বলে নিয়ম রয়েছে। 

আরও পড়ুন: রাবিতে বিশেষ বিবেচনায় দ্বিতীয় মাস্টার্স  বিতর্ক, যা বলছেন ছাত্রনেতারা

মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়িত হবে, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে এবং সংশ্লিষ্ট অধিকর্তা-এর তত্ত্বাবধানে নিজ নিজ বিভাগ কর্তৃক এ পরীক্ষা পরিচালিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা— যা অনলাইনে প্রদান করতে হবে।

১৯৯০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বা ডাবল মাস্টার্স চালু নেই। সাবেক ছাত্রনেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্সটি আবার চালুর বিষয়েই সভায় আলোচনা হবে। ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষকেরা সভায় অংশ নেবেন। 

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, ভাগ্নি জামাইয়ের আঘাতে নিহ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬