রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল ৯২৫ জন প্রার্থী 

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ AM
রাকসু নির্বাচন ২০২৫

রাকসু নির্বাচন ২০২৫ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৬০৩ জন মিলে সর্বমোট ৯২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভিপি পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৭ সেপ্টেম্বর (রবিবার) রাকসু কার্যালয়ে মনোনয়ন দাখিল কার্যক্রম শেষে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়াও কেন্দ্রীয় কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, 
সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৯ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১১ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন, সম্পাদক।

আরও পড়ুন: কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামবো না: সাদিক কায়েম

মিডিয়া ও প্রকাশন ১০ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৯ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৬ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৮ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজকে মনোনয়ন দাখিলের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত থাকলেও প্রার্থীদের চাহিদা অনুযায়ী আমরা সময় বৃদ্ধি করছি। আজ রাত ৮টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন আমরা ২ দিন প্রার্থীদের যাচাই-বাছাই করে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব।

বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ, ভাগ্নি জামাইয়ের আঘাতে নিহ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬