রাকসু

শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ PM
দ্বীপ মাহবুব

দ্বীপ মাহবুব © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো ও মস্তিষ্কে গুলিবিদ্ধ শিক্ষার্থী দ্বীপ মাহবুব। 

রবিবার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদান শেষে ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যবিশিষ্ট প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন দ্বীপ মাহবুবসহ অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস-পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাঁ হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।

শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করার বিষয়ে দ্বীপ মাহবুব বলেন, ‘ছাত্র সংসদ মূলত শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। ছাত্রশিবির তাদের প্যানেল সাজিয়েছে সবাইকে নিয়ে। জুলাই পরবর্তীকালে ছাত্রশিবিরকে আমার কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়, তারই পরিপ্রেক্ষিতে তাদের সাংগঠনিক ও আদর্শিক কাঠামো, কার্যকলাপ আমাকে আকৃষ্ট করে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের আহত যোদ্ধা হিসেবে যখন তারা আমাকে রাখার জন্য প্রস্তাব দেন, তখন আমি তাদের প্যানেল দেখি এবং সেখানে আমার মনে হয়েছে একটি ইনক্লুসিভ প্যানেল হয়েছে, আর আমি এখানে থাকতে পারি।’

দ্বীপ মাহবুব বলেন, ‘জুলাইয়ে আমার একটি চোখ হারিয়েছি, মস্তিষ্কে এখনো গুলির অংশ নিয়ে বেঁচে রয়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬