রাকসুতে লড়ছেন চতুর্থ বর্ষে পড়ুয়া ৫১ বছর বয়সী শাহরিয়ার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
রাকসু নির্বাচনে সবার দৃষ্টি কেড়েছেন প্রার্থী শাহরিয়ার মোর্শেদ খান

রাকসু নির্বাচনে সবার দৃষ্টি কেড়েছেন প্রার্থী শাহরিয়ার মোর্শেদ খান © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এক প্রার্থী সবার দৃষ্টি কেড়েছেন। তিনি শাহরিয়ার মোর্শেদ খান। বয়স ৫১ বছর হলেও তিনি এখনও নিয়মিত শিক্ষার্থী। এবার ভোটের ময়দানে নাম লিখিয়েছেন প্রার্থী হিসেবে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে তিনি মনোনয়নপত্র তুলেছেন। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

শাহরিয়ার মোর্শেদ খান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। সিরাজগঞ্জের বাসিন্দা এ শিক্ষার্থী চার সন্তানের জনক। তার এক মেয়ের স্বামীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন। পারিবারিক দায়িত্ব সামলেও তিনি সমানতালে এগিয়ে যাচ্ছেন শিক্ষাজীবনে।

শাহরিয়ার মোর্শেদ প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে সে সময় পড়াশোনা শেষ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর নতুন করে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতাকে আরও অর্থবহ করতে শাহরিয়ার মোর্শেদ রাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা তাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনন্য অংশ হিসেবে জায়গা করে দিয়েছে।

মনোনয়ন উত্তোলন শেষে শাহরিয়ার মোর্শেদ বলেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর। আমি আশাবাদী, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আশা করি, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাড়াবে ও ভোট দেবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।’ 

আরও পড়ুন: প্রচারণা চলত মাইকে ও বাড়ি গিয়ে, লিফলেটে থাকত প্রার্থীর একাডেমিক সাফল্য-নেতৃত্বের ব্যাকগ্রাউন্ড

তিনি আরও বলেন, ‘আমি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। পারিবারিক কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয়। তারপরে আমি অনেক দিন বিভিন্ন কোম্পানিতে চাকরি করি। একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডার আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দিই। তারপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হই।’

শাহরিয়ার মোর্শেদ বলেন, ‘আমি বিবাহিত, আমার চারটি মেয়ে সন্তান আছে। একটি মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।’

আজই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেওয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081