রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৮৪৮ প্রার্থী, বাড়ল সময়

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টা পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে সর্বমোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সর্বোচ্চ সহসভাপতি (ভিপি) পদে ১৩ জন এবং হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ মতিহার হলে ৪৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদিকে মনোনয়নপত্র উত্তোলনের জন্য আরও দুদিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। 

রবিবার (৩১ আগস্ট) বিগত ৫ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ৬ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ৮ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৩ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৫ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক ৬ জন, মহিলা বিষয়ক সম্পাদক ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ৩ জন, তথ্য ও গবেষণা সম্পাদক ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ৪ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৫ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৩ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ৬ জন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ২ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ৮ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ১০ জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৪০ জন।

রাকসু নির্বাচন বিভিন্ন প্যানেল থেকে মনোনয়ন নিয়েছে। গণছাত্রজোট প্যানেল ২৩ জন, ছাত্রদলের প্যানেলে ২৬ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ প্যানেল ১৫ জন, ছাত্রশিবিরের প্যানেল ২১ জন, নাজমুস সাকিব প্যানেল ৬ জন, আফরিন জাহান প্যানেলে ২৩ জন, তৌহিদুল ইসলাম প্যানেলে ৭ জন, আধিপত্যবাদবিরোধী ঐক্য প্যানেল ২১ জন, অপরাজেয় ৭১ জন, জাগ্রত প্যানেলে ১৩ জন, পদ উল্লেখ ব্যতীত ৯ জনসহ প্যানেল অনুযায়ী মোট ১৬৩ জন মনোনয়নপত্র নেন।

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081