রাকসুর ফরম বিতরণে ছাত্রদলের বাধা, প্রতিবাদ ছাত্রশিবিরের

৩১ আগস্ট ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ফরম বিতরণে বাধা ও ভাংচুরের প্রতিবাদ এবং ঘোষিত সময়ের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আজ রবিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাবি শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এ আহবান জানান। সেই সঙ্গে 

নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ করছি, একটি মহল বিভিন্ন মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেও রাকসু ভবনের সামনে ফরম বিতরণে বাধা প্রদান ও ভাংচুর করে ছাত্রদল সরাসরি নির্বাচন বানচালের চেষ্টা করছে৷ আমরা এমন অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, রাকসু আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ। সকল ষড়যন্ত্র এবং বাধা উপেক্ষা করে আপনারা একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং ক্রেডিবল নির্বাচন উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি।

একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ, ত্রুটিযুক্ত ভোটার তালিকা সংশোধন, একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ঘোষিত সময়ের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। এর ব্যতিক্রম হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।’

ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম। তাই রাকসু নির্বাচন বানচালের যাবতীয় নীলনকশা এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। পাশাপাশি যারা রাকসু বানচাল ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আপনার ওয়াইফাই স্লো? সমাধানে এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস
  • ২১ মার্চ ২০২৬
ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা জ…
  • ২১ মার্চ ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence