অবশেষে রাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নবীন শিক্ষার্থীরা 

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
রাকসু

রাকসু © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরও একদিন সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তীকরণে দফায় দফায় কর্মসূচি করে শাখা ছাত্রদল। এছাড়া গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে। 

এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এছাড়াও হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও আজ শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

ট্যাগ: রাকসু
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬