ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ 

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ দিন আজ (রবিবার)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

এর আগে গত ২৫ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রী হলগুলোতে সংশ্লিষ্ট হলের অনাবাসিক এবং অন্যান্য ছাত্রী হলের আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ২৬ আগস্ট ২০২৫ থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

এদিনই (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রচার-প্রচারনায় প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দেন নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আরও পড়ুন: হ্যালো চৈতি আপু, আমি রূপসা ছাত্রদলের সেক্রেটারি ইমতিয়াজ বলছি...

নির্দেশনায় বলা হয়, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

এতে আরও বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে জানানো হয়েছে নির্দেশনায়।



 

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬