হ্যালো চৈতি আপু, আমি রূপসা ছাত্রদলের সেক্রেটারি ইমতিয়াজ বলছি...

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ PM
ফোনে চৈতির সঙ্গে কথা বলছেন ইমতিয়াজ আলী সুজন ও ডাকসু নির্বাচন

ফোনে চৈতির সঙ্গে কথা বলছেন ইমতিয়াজ আলী সুজন ও ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন খুলনার  রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজনরা। 

ভাইরাল হওয়া ভিডিওতে ওই ছাত্রদল নেতা নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সেক্রেটারি পরিচয় দিয়ে বলেন, ‘হ্যালো আসসালামু আলাইকমু, চৈতি আপু বলছেন? আমি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে। 

আমরা মূলত আপনার বাসায় গেছি, কারণ আপনি অবগত আছেন, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ-হামিম-মায়েদ পরিষদ, আমরা এ পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছি। জিএস পদে যিনি নির্বাচন করতেছেন তিনি খুলনার রূপসার ছেলে ও আজিজুল বারী হেলালের ভাইপো (ভাতিজা)। ইতোমধ্যেই আপনি হয়তো বিষয়টি জানেন।’

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন, রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি নিজ ফেসবুক আইডিতেও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ও তার ফেসবুক স্ট্যাটাস নিজ টাইমলাইনে শেয়ার করছেন।   

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬