হামলার আশঙ্কা ভিপি প্রার্থী শামীমের, শাহবাগ থানায় সাধারণ ডায়েরি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ PM
শামীম হোসেন

শামীম হোসেন © সংগৃহীত ও সম্পাদিত

শারীরিক হামলা করা হতে পারে, এমন আশঙ্কায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত ভিপিপ্রার্থী শামীম হোসেন। তার বিরুদ্ধে অব্যাহত মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এই জিডির আবেদন করেন শামীম।

জিডির আবেদনে ভিপিপ্রার্থী শামীম বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণার মূল বিষয় হলো ছাত্রদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা লেজুরবৃত্তিক ছাত্র সংগঠনের বাইরে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে। এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় কিছু মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

অনলাইন ও অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যক্তিগতভাবে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এই প্রোপাগান্ডাগুলোর মাধ্যমে আমাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে। এর ফলে আমার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে নির্বাচনের আগে এবং পরে আমার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক আঘাত আসার আশঙ্কা করছি।’

‘এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন’—যোগ করেন তিনি।

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬