ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান

আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর এবার সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ালেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান।

শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ব্যক্তিগত কারণ উল্লেখ করে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান আরিয়ান। একইসঙ্গে তিনি একই পদের প্রার্থী ও তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার শরীরও ভালো নেই, পাঁচদিন যাবত এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে। আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার শিক্ষার্থীদের। পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে। আর রাজনীতিতে চলমান ভাঙা-গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না।’

তিনি আরও লেখেন, ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা-আকাঙ্ক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। এ ছাড়া আমি মাস্টার্সের নিয়মিত ছাত্র, ক্লাস-পরীক্ষার চাপও ভালোই, সাথে রিসার্চার হিসেবে কাজ করছি একটা কোম্পানিতে। নিজের একটা ছোটখাটো স্টার্টআপ শুরু করেছি। সব মিলিয়ে আমি স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত। আমার সামনে কয়েকটা রিসার্চ পেপার সাবমিশনের ডেডলাইনও আছে। এর বাইরে আমি খুব গভীরভাবে ভেবে দেখলাম আমি কতটুকু কী অবদান রাখতে পারব নির্বাচিত হয়ে আসলেও।

সবশেষে তিনি লেখেন, যদিও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আনঅফিসিয়ালি ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার ফোকাসের কথা মাথায় রেখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমার ডিপার্টমেন্টের বন্ধু শোয়েবকে নৈতিক সমর্থন দিচ্ছি। সবাই আমার ও তার জন্য মন ভরে দোয়া করবেন।

ট্যাগ: ডাকসু
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence