স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণা

আবিদের ‘‌প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ বক্তব্যে ৯৮ শতাংশ নেটিজেনের ইতিবাচক মনোভাব

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ PM
ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেলের প্রার্থী হওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন। ‘‌প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ শীর্ষক একটি বক্তব্য দিয়েও ভাইরাল হয়েছেন তিনি।

ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে পরিচিত নেটিজেনরা জুলাই আন্দোলনের বক্তব্যটিতে ৯৮ শতাংশ ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। আর নিউট্রাল অবস্থান দেখিয়েছেন দেড় শতাংশ ব্যবহারকারী। এটি ইউটিউবে ভিউ সংখ্যা ২৪ লাখ ২ হাজার ৩৩৫ এরও বেশি। 

আরও পড়ুন: ইশতেহারে নজর কম, ভোটারদের শঙ্কা ভয়— গেস্টরুম নির্যাতন, গণরুম ফিরবে কিনা!

স্ট্রাটেজি অ্যান্ড পলিসি ফোরাম এটি পরিচালনা করেছে বলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ গবেষণায় ডেটা মাইনিং পদ্ধতির মাধ্যমে ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত মো. আবিদুল ইসলাম খান সম্পর্কে নেটিজেনদের কমেন্ট ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং’ পদ্ধতির মাধ্যমে এনালাইসিস করে সেন্টিমেন্ট নিরূপণ করা হয়েছে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬