ডাকসু নির্বাচন

ফের বাড়ল বুথের সংখ্যা, ভোটারপ্রতি ১০ মিনিট সময় নিলেও ‘নির্ধারিত সময়ে ভোট দেওয়া সম্ভব’

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কেন্দ্র বাড়ছে না। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই ৮টি কেন্দ্রে বুথের সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ নির্ধারণ করা হয়েছে। এর আগে বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হয়েছিল।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। তাছাড়া বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবে।

এর আগে এই নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল। গত ২৭ আগস্ট বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কাছে এ দাবি জানিয়েছিলেন প্যানেলের প্রার্থীরা। পরে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এই দাবি জানায়।

ট্যাগ: ডাকসু
নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬