ঢাবির প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানে ট্রাস্ট ফান্ড গঠন

২৯ মে ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
চেক হস্তান্তর

চেক হস্তান্তর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. সালমা আরজু ক্রীড়া ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ১০ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে হস্তান্তর করেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত ৪ জন অসচ্ছল প্রতিভাবান ক্রীড়াবিদকে বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল প্রতিভাবান খেলোয়াড়গণ অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে রাবি ছাত্র আহত

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950